November 13, 2026, 4:09 pm
শিরোনাম :
ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

উচ্ছেদের পরও ফের দখল—গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান, দুর্ভোগে রোগী-স্বজন

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি

উচ্ছেদের পরও ফের দখল—গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান, দুর্ভোগে রোগী-স্বজন

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক আবারও অবৈধ দখলে চলে গেছে। সম্প্রতি উচ্ছেদ অভিযান চালিয়ে সাময়িক স্বস্তি মিললেও কিছুদিনের মধ্যেই সড়কের দুই পাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। ফলে সড়কটি এখন প্রায় অচল হয়ে পড়েছে। এতে অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে এবং জরুরি রোগী পরিবহনে বিলম্ব ঘটায় বাড়ছে জীবনঝুঁকি।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের দুটি ভবনের মাঝ দিয়ে যাওয়া এই সড়কটি রোগী স্থানান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন স্ট্রেচার কিংবা অ্যাম্বুলেন্সে করে এক ভবন থেকে অন্য ভবনে রোগী নেওয়া হয়। কিন্তু সড়কটি সংকুচিত হয়ে পড়ায় স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, আগে যেখানে পাঁচ মিনিটে পথ পাড়ি দেওয়া যেত, সেখানে এখন সময় লাগছে ১০ থেকে ১৫ মিনিট। জরুরি মুহূর্তে এই বিলম্ব রোগীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসেছে ফলের দোকান, খাবারের হোটেল ও নানা অস্থায়ী স্টল। অনেক ক্ষেত্রে দোকানের বর্ধিতাংশ সড়কের ভেতর পর্যন্ত চলে এসেছে, যা চলাচলে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এর ফলে প্রায়ই সড়কে যানজট তৈরি হচ্ছে। এই জটে আটকে পড়ছে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনও। এতে রোগী পরিবহনে বিলম্ব বাড়ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০২৩ ও ২০২৪ সালে গোপালগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। তবে নিয়মিত নজরদারির অভাবে কিছুদিন পরই দখলদাররা আবার ফিরে আসে।
একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এটি হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। প্রায়ই দেখি অ্যাম্বুলেন্স আটকে আছে। এতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। বিষয়টি খুবই দুঃখজনক।”
আরেকজন পথচারী বলেন, রাস্তা যেহেতু প্রায় ৬০ ফুট প্রশস্ত, তাই মাঝখানে ডিভাইডার দিয়ে চার লেনের সড়ক করা হলে চলাচল আরও সুশৃঙ্খল হতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, উচ্ছেদের পর নিয়মিত তদারকি না থাকায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। ফলে একই চিত্র বারবার ফিরে আসছে।
সচেতন মহলের মতে, কেবল উচ্ছেদ অভিযান চালালেই হবে না; সড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজন নিয়মিত নজরদারি, কঠোর আইনগত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা