November 14, 2026, 8:09 am
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

ঈদুল ফিতরের রাত্রিতে যুবককে নিশংস হত্যাঃ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ঈদুল ফিতরের রাত্রিতে যুবককে নিশংস হত্যাঃ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সোহেল রানা নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আজাদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে সোহেল রানা নিখোঁজ হন। পরে রাতের দিকে কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া ও সড়াতৈল পশ্চিম পাড়া এলাকার মাঝামাঝি, হাসান সড়কের পাশের একটি ধানের ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তা নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে ঈদকে সামনে রেখে যেখানে আনন্দ-উৎসবের আমেজ থাকার কথা, সেখানে সড়াতৈল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারে চলছে আহাজারি, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

শাহজাদপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা