November 11, 2026, 2:14 pm
শিরোনাম :
সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ মাদকের বিস্তার রোধে কালাইয়ে সচেতনতামূলক সমাবেশ, সুস্থ প্রজন্ম গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতিয়া উপজেলার নেতা মো. আবুযর গিফারী সুমন।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং স্থানীয় উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের কারণে স্থানীয়ভাবে তাকে নিয়ে আলোচনা চলছে।

মো. আবুযর গিফারী সুমন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি হরণী ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার প্রসার এবং স্থানীয় নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় এসেছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও তাকে নিয়ে আলোচনা রয়েছে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. আবুযর গিফারী সুমন নির্বাচিত হলে হরণী ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুযর গিফারী সুমন বলেন, আমি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। মানুষের কল্যাণে কাজ করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই আমার মূল লক্ষ্য। হরণী ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে কাজ করতে চাই। ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করে একটি সুন্দর, আধুনিক ও পরিকল্পিত হরণী ইউনিয়ন গড়ে তুলতে আমি আন্তরিকভাবে আগ্রহী।

এলাকাবাসী আমাকে দায়িত্ব দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা