November 14, 2026, 5:21 pm
শিরোনাম :
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ বিশ্ব ডায়াবেটিস দিবস: “ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ: সুস্থ জীবনের চাবিকাঠি” জ্ঞানাঙ্কুর মাঠে নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া কালাইয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হক রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায়

হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জামশেদুল ইসলাম টুটুল। পেশায় পল্লী চিকিৎসক টুটুল দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের কারণে স্থানীয় পর্যায়ে তাঁর পরিচিতি রয়েছে।

জামশেদুল ইসলাম টুটুল উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আলী বাজার বণিক সমিতির সেক্রেটারি। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের নোয়াখালী জেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবায় ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগী হওয়ার কারণে এলাকায় তাঁর সুনাম রয়েছে। সামাজিক বিচারে ন্যায়সংগত ভূমিকা রাখার ক্ষেত্রেও তিনি স্থানীয়দের মধ্যে পরিচিতি অর্জন করেছেন বলে জানান এলাকাবাসী।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মেম্বার পদে জামশেদুল ইসলাম টুটুলের প্রার্থিতার বিষয়টি স্থানীয়দের আলোচনায় স্থান পেয়েছে।

জামশেদুল ইসলাম টুটুল বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে মেম্বার পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করব। দল-মত নির্বিশেষে সবার পাশে থেকে একটি সুন্দর ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা