November 11, 2026, 5:28 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সুন্দরগঞ্জের পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সংসদে উঠছে ২ এপ্রিল

মোঃ মহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

সুন্দরগঞ্জের পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সংসদে উঠছে ২ এপ্রিল

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের নদীভাঙন কবলিত মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপজেলার পূর্বাঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব আগামী ২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে আলোচনার জন্য চূড়ান্ত করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাজেদুর রহমান জাতীয় সংসদে এই প্রস্তাবটি উত্থাপন করবেন। গত ২৭ মার্চ জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত ব্যালটের মাধ্যমে প্রস্তাবটি বিশেষ আলোচনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের বেশ কয়েকটি ইউনিয়ন দীর্ঘদিন ধরেই নদীভাঙনের কারণে অবকাঠামোগত ও প্রশাসনিক নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে অনেক সময় সাধারণ মানুষকে প্রশাসনিক সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থায় সাতটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি দীর্ঘদিন ধরে এলাকাবাসী উত্থাপন করে আসছিলেন।

এলাকাবাসীর মতে, নতুন উপজেলা গঠিত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে এবং নদীভাঙন কবলিত মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

প্রস্তাবটি সংসদে আলোচনার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সুন্দরগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও আশার সঞ্চার হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এই উদ্যোগ একটি বড় পদক্ষেপ। তারা আশা করছেন, জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাবে এবং সুন্দরগঞ্জের পূর্বাঞ্চলের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা