November 11, 2026, 9:22 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সুন্দরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন পদবীর ভাতা ভোগী সদস্য/সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মহিবুল্লাহ মেহেদী গাইবান্ধা জেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন পদবীর ভাতা ভোগী সদস্য/সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মহিবুল্লাহ মেহেদী
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন পদবীর ভাতা ভোগী সদস্য/সদস্যাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সুন্দরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষক চন্দন কান্তি দেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সোলায়মান, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, গাইবান্ধা।

সভায় সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন এবং সুন্দরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পদবীর ভাতা ভোগী সদস্য/সদস্যারা অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন পদবীর ভাতা ভোগী সদস্য/সদস্যাদের দায়িত্ব পালন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—নির্বাচনী দায়িত্ব পালনে করণীয়, সদস্যদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, মোবাইল ফোনে সদর দপ্তর থেকে প্রেরিত মেসেজ গ্রহণ ও তা সঠিকভাবে কনফার্ম করা, ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিজ নিজ নামে (নগদ/বিকাশ/ রকেট) অ্যাকাউন্ট নির্ভুলভাবে সংযুক্ত রাখা।

এছাড়াও ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সদস্যদের জন্য খাবারের বরাদ্দ, আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহযোগিতার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান বলেন, জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। নির্বাচনকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।

সভায় বক্তারা সকল সদস্যকে নির্বাচন সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার এবং নির্ধারিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা