November 12, 2026, 1:57 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের সলঙ্গায় চলন্ত ট্রাকে আগুন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় চলন্ত ট্রাকে আগুন,

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের সলঙ্গায় চলন্ত একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা বাসাবাড়ির কিছু মালামাল পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সলঙ্গা থানার অন্তর্গত ঢাকা–রাজশাহী মহাসড়কের কয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসাবাড়ির মালামালবোঝাই একটি ট্রাক কয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রাকে থাকা মালামালে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ট্রাকচালককে গাড়ি থামানোর সংকেত দেন। চালক তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামান।
পরে স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কের পাশে কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি নিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ট্রাকে থাকা কিছু মালামাল পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা