November 11, 2026, 8:29 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ, ৪ জানুয়ারি:
দেশজুড়ে চলমান শীতের তীব্রতা আরও বেড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে নথিভুক্ত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের দিন শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলক বেশি। সিরাজগঞ্জের চরাঞ্চল ও গ্রামীণ এলাকায় ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো এলাকা।
রাস্তাঘাটে লোকসমাগম কমে গেছে, প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ, দিনমজুর, শিশু ও বৃদ্ধরা। শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে এসব জনগোষ্ঠীর মধ্যে। অনেক পরিবারে শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি কাজের সুযোগ কমে যাওয়ায় দিনমজুরদের আয়হীনতায় জীবনযাপন কঠিন হয়ে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় শীতপ্রবণ এলাকায় দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এবং শীতজনিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা