November 13, 2026, 6:14 pm
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

সিরাজগঞ্জ-৩ আসনে নির্বাচন প্রস্তুতি: বিএনপির মনিটরিং সেল

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ আসনে নির্বাচন প্রস্তুতি: বিএনপির মনিটরিং সেল

দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম জোরদার, রায়গঞ্জে মনিটরিং সেল গঠন ও প্রচারণার অনুমতি চেয়ে আবেদন
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিএনপির একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ৯নং ব্রহ্মগাছা, ৮নং পাঙ্গাসী, ৬নং ধানগড়া, ৫নং চান্দাইকোনা, ২নং সোনাখাড়া ও ১নং ধামাইনগর ইউনিয়নে পৃথক পৃথকভাবে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে নিয়ে এই মনিটরিং সেল গঠন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মৎস্যজীবী দলের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন।
এদিকে, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ডি.পি. আয়নুল হক আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাবেন। এ উপলক্ষে জনসভা, পথসভা ও জনসংযোগ কর্মসূচি পালনের জন্য সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার, রায়গঞ্জ বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
আবেদনপত্রে উল্লেখিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় তাড়াশ উপজেলার নিমগাছী কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এরপর তাড়াশ থেকে মহিষলুটি, মহিষলুটি থেকে সলংগা-ঘুরকা এবং ঘুরকা থেকে ধানগড়া-পাঙ্গাসী পর্যন্ত ধারাবাহিকভাবে পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
বিএনপি নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী প্রচারণা পরিচালনার লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা