November 11, 2026, 8:23 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার ও অবৈধ মজুত প্রতিরোধে পেট্রোল পাম্প মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।

রবিবার (৮ মার্চ) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতিতে স্থানীয় বাজারে জ্বালানির সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং সরকারি নির্দেশনা মেনে তেল বিক্রির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জ্বালানি তেল পাচার বা অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি পাম্পগুলোতে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ও তদারকির আশ্বাস দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা