লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ।
মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ (রিপোর্টার)
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকা থেকে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা থেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ ছাত্রীরা হলো—
১। তানিয়া সুলতানা
২। হালিমাতুস সাদিয়া
৩। রেশি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা বাড়ি থেকে বিদ্যালয়ের সার্টিফিকেট আনার কথা বলে বের হয়। পরে ইয়াংছা বাজার হয়ে চকরিয়ার উদ্দেশ্যে যাওয়ার কথা জানা গেলেও এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
এমতাবস্থায়, নিখোঁজ তিন ছাত্রীর সন্ধান উদ্ঘাটন, তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রমে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
নিখোঁজ ছাত্রীদের সন্ধান পাওয়া গেলে যোগাযোগের নম্বর:
০১৫৭৭১৫৫৩৩১
০১৬৯০১৭৪৮৭৮