August 20, 2026, 6:49 am
শিরোনাম :
নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোরহানউদ্দিনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন স্বেচ্ছাসেবক দল জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

রায়গঞ্জে রাতভর অভিযানে ৭টি ট্রাক জব্দ এবং ১৪ জনের কারাদণ্ড

কামরুজ্জামান সরকার স্টাফ রিপোর্টার

রায়গঞ্জে রাতভর অভিযানে ৭টি ট্রাক জব্দ এবং ১৪ জনের কারাদণ্ড

কামরুজ্জামান সরকার স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাতভর অভিযানে ৭ ট্রাক জব্দ, ১৪ জনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ২৫ ফেব্রুয়ারি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে টপসয়েল কাটার সময় ১৪ জনকে আটক করা হয়। উপজেলায় কৃষিজমির টপসয়েল ও মাটি অবৈধভাবে কাটার দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিভর্তি ৭টি ডাম্প ট্রাক জব্দ করা হয়, যার মধ্যে ৬টিই ছিল নম্বরপ্লেটবিহীন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। আদালত একজনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস করে মোট ২৪ মাস এবং অপর একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সব মিলিয়ে ১৪ জনকে মোট ২৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম, উল্লাপাড়া উপজেলার মেরাজুল এবং রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, মো. শাহাদাত হোসেন, মো. আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, মো. আইয়ুব আলী, মো. রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা