November 13, 2026, 5:13 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রায়গঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসিত ইউএনও আব্দুল খালেক

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসিত ইউএনও আব্দুল খালেক

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির ইউএনও আব্দুল খালেক
কনকনে শীতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী। শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ছিন্নমূল, অসহায় ও দুস্থ মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় নিম্নআয়ের মানুষদের। সেই বাস্তবতা উপলব্ধি করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে নিজ উদ্যোগে মাঠে নামেন ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী। ফুটপাত, রাস্তার পাশ ও বস্তি এলাকায় অবস্থানরত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তিনি তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করেন।
এ সময় ইউএনও মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন,
“শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রকৃত অসহায় মানুষ যেন কোনোভাবেই সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে জন্য রাতের বেলায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”
শীতবস্ত্র পেয়ে উপকৃতরা প্রশাসনের এই মানবিক উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, গভীর রাতে একজন দায়িত্বশীল কর্মকর্তাকে পাশে পেয়ে তারা নতুন করে সাহস ও ভরসা পেয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, ইউএনও আব্দুল খালেক পাটোয়ারীর এই উদ্যোগ দায়িত্ববোধ, সহানুভূতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত, যা অন্যান্য কর্মকর্তাদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা