November 11, 2026, 4:39 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে মানবাধিকার দিবসে আলোচনা সভা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জে মানবাধিকার দিবসে আলোচনা সভা ও খাবার বিতরণ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট।

বুধবার দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ট্রাস্টটির জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আব্দুর রব শোভন (তমাল সরকার) সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ ও সদস্য মো. হাসিবুর রহমান হাসিব যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ সাঈদ ইবনে সজল, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান জুবায়ের, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, ছাত্র প্রতিনিধি ইশরাত জাহান এশা ও শেখ রিয়াদ প্রমুখ।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তার সুযোগ সম্প্রসারণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা জরুরি। মানবাধিকার রক্ষায় ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা