November 11, 2026, 6:12 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল, প্রধান অতিথি ভিপি আয়নুল হক

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
৮ ডিসেম্বর, ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) বিকেলে তেলিজানা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করে ধানগড়া ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ বদিউজ্জামান বদি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ভি.পি আয়নুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং বর্তমান সরকারের রাজনৈতিক দমন-পীড়নের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।” তিনি অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জহুরুল ইসলাম।
দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা