August 21, 2026, 9:51 am
শিরোনাম :
খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুন্দরগঞ্জে শাহাদাৎ হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন ভুল কীটনাশক প্রয়োগে ১৫ শতক জমির ধান নষ্ট, অভিযোগ কৃষকের রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী গোপালগঞ্জে কোটালিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড লামার সরইয়ে আদালতের শর্ত ভঙ্গ করে বাদীর জমি জবর দখলের অভিযোগ আসামির বিরুদ্ধে গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত গোপালগঞ্জের মারজুক রাসেলের অজানা গল্প ও সংগ্রামমুখর পথচলা বাংলাদেশে অস্ত্রসহ আত্মসমর্পণ করলো মিয়ানমারের দুই বাহিনীর ১৪ সদস্য

রায়গঞ্জে প্রশাসনিক রদবদল: নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন আব্দুল খালেক পাটোয়ারী, বিদায় হুমায়ুন কবির

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে প্রশাসনিক রদবদল: নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন আব্দুল খালেক পাটোয়ারী, বিদায় হুমায়ুন কবির

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জ উপজেলায় প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে পরিবর্তন আসছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে। খুব শিগগিরই নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন জনাব আব্দুল খালেক পাটোয়ারী। আগামী ২–৩ দিনের মধ্যেই তিনি রায়গঞ্জে যোগদান করবেন বলে জানা গেছে। অন্যদিকে, বর্তমান ইউএনও জনাব মো. হুমায়ুন কবিরকে অন্যত্র বদলি করা হয়েছে।

দায়িত্ব পালনকালে ইউএনও হুমায়ুন কবির রায়গঞ্জে উন্নয়ন কার্যক্রম, সামাজিক সেবা, জনবান্ধব উদ্যোগ এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিক ব্যবহারে তিনি জনপ্রশাসনের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে রায়গঞ্জবাসীর আস্থা অর্জন করেছেন। দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি জনসাধারণের সেবায় সরাসরি সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিদায়ী এই কর্মকর্তার প্রতি রায়গঞ্জবাসীর রয়েছে গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা।

এদিকে, নতুন ইউএনও হিসেবে যোগদানকারী আব্দুল খালেক পাটোয়ারীকে স্বাগত জানাতে আগ্রহী স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ। তাঁর নেতৃত্বে রায়গঞ্জের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে আশা করছেন উপজেলাবাসী। প্রশাসনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি রায়গঞ্জের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবেন—এমন প্রত্যাশা সব মহলের।

রায়গঞ্জের উন্নয়ন ও জনসেবায় বিদায়ী ইউএনওর অবদান স্মরণীয় হয়ে থাকবে—সেই সঙ্গে নতুন ইউএনওর দায়িত্ব গ্রহণকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা