November 12, 2026, 8:23 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

যে ভোরে সিরাজগঞ্জ শ্বাস নিল স্বাধীনতার বাতাস

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

যে ভোরে সিরাজগঞ্জ শ্বাস নিল স্বাধীনতার বাতাস-

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। ঘন কুয়াশার ভেতর দিয়ে সিরাজগঞ্জের মানুষ টের পেতে শুরু করে রাতটা আর আগের মতো নেই। দীর্ঘ নয় মাসের আতঙ্ক, নির্যাতন আর দখলদারির অবসান ঘটিয়ে হানাদার পাকবাহিনী শহর ছাড়তে বাধ্য হয়েছে।

১০ ডিসেম্বর থেকেই বদলাতে শুরু করে যুদ্ধের চিত্র। মুক্তিযোদ্ধাদের একের পর এক সফল অভিযানে পাকবাহিনীর মনোবল ভেঙে পড়ে। তাদের দোসর শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনীর চলাফেরাও থমকে যায়। ১৩ ডিসেম্বরের রাতটি ছিল সিদ্ধান্তের রাত তিন দিক থেকে ঘেরাও হয়ে পড়ে পাক হানাদাররা। স্থলপথ ও নৌপথ মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে গেলেও শেষ আশ্রয় হিসেবে রেলপথ আঁকড়ে ছিল তারা।

যমুনার তীর, রেলওয়ে ঘাট, কাজিপুর মোড় শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে তখন প্রস্তুত বীর মুক্তিযোদ্ধারা। পরাজয় নিশ্চিত বুঝে পাকবাহিনী অবশেষে ট্রেনে চড়ে ঈশ্বরদীর দিকে পালিয়ে যায়। রেকিতে পাঠানো মুক্তিযোদ্ধাদের নিশ্চিত বার্তায় মুহূর্তেই বদলে যায় শহরের চেহারা নিস্তব্ধতার জায়গা নেয় উল্লাস, ভয়কে ছাপিয়ে ওঠে মুক্তির আনন্দ।

বিজয়ের আনন্দে ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে মুক্তিযোদ্ধারা সমবেত হন সিরাজগঞ্জ সরকারি কলেজের যুদ্ধবিধ্বস্ত শহীদ মিনারের পাদদেশে। ধ্বংসস্তূপের মাঝেই তারা শপথ নেন- রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে কোনোদিন বৃথা যেতে দেবেন না।

সেই সঙ্গে শত্রুমুক্ত হয় বেলকুচি, কামারখন্দ, রায়গঞ্জ, চৌহালী, উল্লাপাড়া ও শাহজাদপুরসহ পুরো জেলা। ভোরের আলো ফোটার আগেই মুক্তিযোদ্ধারা দখল নেন ওয়াপদা অফিসে অবস্থিত পাকবাহিনীর মূল ক্যাম্প। কওমী জুটমিল, মহকুমা প্রশাসকের কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে উড়তে থাকে লাল-সবুজের পতাকা।

পলাশডাঙ্গা যুবশিবিরের সহকারী পরিচালক আব্দুল আজিজ সরকারের ভাষায়, সিরাজগঞ্জের পতনের মধ্য দিয়েই উত্তরাঞ্চলে পাকবাহিনীর শেষ পর্বের সূচনা হয়। এ বিজয় এসেছে সাধারণ মানুষের সাহস আর মুক্তিযোদ্ধাদের ত্যাগের হাত ধরেই।

১৪ ডিসেম্বর তাই শুধু একটি তারিখ নয়-এটি সিরাজগঞ্জের মাথা উঁচু করে দাঁড়ানোর দিন, স্বাধীনতার ইতিহাসে গর্বের এক দীপ্ত অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা