November 12, 2026, 11:23 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

“যমুনা উপজেলা চাই”

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

“যমুনা উপজেলা চাই”

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

“যমুনা উপজেলা চাই” — এই দাবিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত সুবিধাবঞ্চিত ছয়টি ইউনিয়নের মানুষ প্রস্তাবিত দশম উপজেলা ‘যমুনা’ গঠনের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
উক্ত ইউনিয়নগুলো হলো—নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, যমুনা নদীর ভৌগোলিক বিচ্ছিন্নতা ও দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে এই ছয়টি ইউনিয়নের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক, প্রশাসনিক ও নাগরিক সেবায় নিয়মিতভাবে বঞ্চিত হয়ে আসছেন। নতুন উপজেলা গঠিত হলে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি সেবা তাদের আরও সহজে পৌঁছাবে বলে দাবি করেন আন্দোলনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—
“সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি তুলি”,
“ছয় ইউনিয়নবাসীর এক চাওয়া—যমুনা হবে উপজেলা”।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার আমির, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, এবং জামায়াত মনোনীত সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর আংশিক) আসনের এমপি–পদপ্রার্থী, কাজিপুরের কৃতিসন্তান জননেতা।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যমুনা নদীর ওপারে থাকা প্রায় লাখো মানুষের উন্নয়নের স্বার্থেই নতুন উপজেলা গঠন এখন সময়ের দাবি। এতে স্থানীয় প্রশাসন জনগণের কাছাকাছি পৌঁছাতে পারবে এবং এলাকায় বহুদিনের অবহেলা ও বৈষম্যের অবসান হবে।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই দাবি সম্পর্কে তারা আগেই অবগত এবং বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের আশা, বহু প্রতীক্ষিত “যমুনা উপজেলা” বাস্তবায়িত হলে কাজিপুরের নদীপারের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান ও উন্নয়ন কর্মকাণ্ডে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা