November 12, 2026, 5:51 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার ডাক

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার ডাক

পিরোজপুর প্রতিনিধি:

জাতি গঠনে নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও পিরোজপুর সদরের উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য বক্তারা।
সোমবার (৩০ মার্চ) পিরোজপুরে ‘২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এই আহ্বান জানান। সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুলে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ বলেন, “দেশভাগের পর থেকে পশ্চিম পাকিস্তান আমাদের ওপর চরম বৈষম্য চাপিয়ে দিয়েছিল। আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো এবং সরকারি দপ্তরে বাঙালিদের যে পদায়ন আমরা দেখছি, তা স্বাধীন দেশ না হলে কল্পনা করা যেত না।তাই আজকের শিশু কিশোর ও তরুণ সমাজকে দেশ গড়ে তোলার প্রত্যয়ে পর্যাপ্ত পড়াশোনা করে আত্মশক্তিতে বলীয়ান হতে হবে।” তিনি আরও বলেন, আজকের এই উন্নয়ন বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের ফসল।
সভার মূল বক্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মে মাসের শুরুতে পাক বাহিনী জাহাজযোগে পিরোজপুরের হুলারহাটে এসে পৌঁছায়। তিনি বীরাঙ্গনা ভাগীরথীকে মোটরসাইকেলের পেছনে বেঁধে সারা শহর টেনেহিঁচড়ে নৃশংসভাবে হত্যার লোমহর্ষক চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। বাতেন বর্তমান সময়ের ‘কিশোর গ্যাং’ ও মাদকের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “কিশোর গ্যাং মানেই ধ্বংস। এটি পরিবার, শিক্ষা, সম্পদ ও দেশ সবকিছু ধ্বংস করে দেয়।”
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরী বলেন, “ইতিহাস নিজে থেকে বানানো যায় না, এটি ধারণ করতে হয়। যারা মুক্তিযুদ্ধ দেখেননি, তাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই সঠিক ইতিহাস জেনে নিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, সঠিক তথ্য ও জ্ঞান থাকলে কোনো অপশক্তির কাছে মাথা নত করতে হয় না।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাইফউদ্দিন আল মাদানী। সহকারী তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম খান। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা