August 19, 2026, 2:42 am
শিরোনাম :
জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: সরকারি কর্মচারীকে জরিমানা ২০ হাজার টাকা

মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার গোমস্তাপুর উপজেলা

ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: সরকারি কর্মচারীকে জরিমানা ২০ হাজার টাকা

মোঃ মুনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মো. এরফান আলী নামে এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

 

আদালত সূত্রে জানা যায়, মো. এরফান আলী ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত একজন কর্মচারী। তিনি বীরেশ্বরপুর গ্রামে নিজ বাসভবনে গোপনে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সম্ভাব্য সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে একটি বিশেষ বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন এরফান আলীকে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে ধরেন। এ সময় নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বা কোনো প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা