November 23, 2026, 1:32 pm
শিরোনাম :
ভোলার দৌলতখানে জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদরাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দী মহাসম্মেলন আজ জাহাজমারা ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মো. ইউসুফ পার্বতীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ইসলাম ক্লিনিকের ৩২ তম বর্ষ উদযাপিত পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ বিশ্ব ডায়াবেটিস দিবস: “ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ: সুস্থ জীবনের চাবিকাঠি” জ্ঞানাঙ্কুর মাঠে নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া

ভোলার দৌলতখানে জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদরাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দী মহাসম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক : ইমন রহমান

ভোলার দৌলতখানে জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদরাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দী মহাসম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক : ইমন রহমান

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা বড় মাদরাসা হিসেবে পরিচিত জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহর ৭০ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দী মহাসম্মেলন ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চৌধুরী মিয়ার হাট, কাজীর হাট এলাকায় মাদরাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজিত এ ধর্মীয় সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

সম্মেলনে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আল্লামা খলিল আহমদ কাসেমী, আল্লামা নুরুল ইসলাম ওয়ালীপুরী, আল্লামা শাহ সালাহউদ্দীন নানুপুরী, আল্লামা শায়েখ হাসান জামিল, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতি রেজাউল করীম আববার এবং মাওলানা নজরুল ইসলামসহ দেশবরেণ্য আলেমদের।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদরাসার দীর্ঘ ৭০ বছরের শিক্ষা ও দ্বীনি খেদমতের স্মরণীয় অধ্যায়কে কেন্দ্র করে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসল্লি, মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মাদরাসার পরিচালক মাওলানা ওমর ফারুক এবং সভাপতি আলহাজ আবুল কাশেম নগর মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা