November 12, 2026, 12:40 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

কামরুজ্জামান সরকার স্টাফ রিপোর্টার

বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

কামরুজ্জামান সরকার
স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি করেছে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ জিয়ার হাত ধরেই এদেশের স্বাধীনতা ও গণতন্ত্র সুসংহত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ বাবর আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর বিএনপির সাবেক নেতা মোঃ মনোয়ার হোসেন শামীম, মোঃ হেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ইমতিয়াজ উদ্দিন ও মোঃ নজরুল ইসলাম ঝন্টু।
এ সময় আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূর আলম এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারিক (মেম্বার) প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা