বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নীলফামারী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমানের শোক প্রকাশ
সামিনুর ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এক শোকবার্তায় জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জামিয়ার রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক ও দেশনেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
শোকবার্তায় আরও বলা হয়, আমরা গভীরভাবে শোকাহত এবং মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
নীলফামারী জেলা শ্রমিক দল জানায়, বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রাম তরুণদলের প্রতিটি নেতাকর্মীকে আগামীর গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত করবে।