November 12, 2026, 10:39 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

আজ ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টা ৩০ ঘটিকায় খুলনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক, খুলনা।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহিদ মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন একটি জাতির শ্রেষ্ঠ সন্তান হলো বীর মুক্তিযোদ্ধারা। আপনারা যুদ্ধ করেছিলেন বলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। রক্তে কেনা এই ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সকলের সার্বিক সহযোগিতা করার জন্য উদ্বাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা; জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা জনাব শ ম বাবর আলী, যুদ্ধকালীন কমান্ডার; জনাব মোহাম্মদ মনিরুজ্জামান আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিট কমান্ড, খুলনা জনাব মোঃ আবু জাফর আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, খুলনা এবং বেগম নুর নাহার, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাকিব রায়হান এর গর্বিত মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা