November 12, 2026, 5:38 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ফরমালিনযুক্ত খাবার মানুষ ও প্রাণীর জন্য এক ভয়াবহ মরণ ফাঁদ

একেএম নুর আলম জিকু ভোলা জেলা প্রতিনিধি

ফরমালিনযুক্ত খাবার মানুষ ও প্রাণীর জন্য এক ভয়াবহ মরণ ফাঁদ।

এ কে এম নুর আলম জিকু
ভোলা জেলা প্রতিনিধি

মানবদেহ সুস্থ, সতেজ ও সংগঠিত রাখতে আমরা প্রতিদিন খাদ্য গ্রহণ করি, যা মহান আল্লাহ তাআলার প্রদত্ত এক অমূল্য নেয়ামত। কিন্তু কিছু অসাধু ও স্বার্থান্ধ ব্যবসায়ী লাভের আশায় এই নেয়ামতে বিষ মিশিয়ে দিচ্ছে—মিশিয়ে দিচ্ছে ফরমালিনসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল। টাটকা ও আকর্ষণীয় দেখানোর জন্য মাছ, ফল, শাক–সবজি এমনকি নিত্যপ্রয়োজনীয় অনেক খাদ্যেই এখন ফরমালিন মেশানোর মতো অনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে। এতে খাবার সতেজ দেখালেও বাস্তবে তা ধীরে ধীরে মানুষের দেহে বিষ ছড়িয়ে দেয়; সৃষ্টি করে ক্যানসার, কিডনি বিকল, লিভারের ক্ষতি, শ্বাসকষ্টসহ নানা গুরুতর রোগ। একইভাবে প্রাণীদের খাদ্যেও এসব রাসায়নিক মেশানো হলে তাদের জীবনও হুমকির মুখে পড়ে।

ফরমালিন মেশানো খাদ্য শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও জাতির ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তাই এই অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি, মোবাইল কোর্ট পরিচালনা এবং জনগণকে সচেতন করার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাধারণ ভোককদেরও সতর্ক হতে হবে—সচেতন ভোক্তার চাপই অপরাধ দমনে বড় ভূমিকা রাখতে পারে। এখনই সময় সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মানব ও প্রাণীর মরণ ফাঁদ নির্মূল করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা