November 12, 2026, 10:39 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় উদ্‌যাপিত মহান বিজয় দিবস ২০২৫

মোঃ শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় উদ্‌যাপিত মহান বিজয় দিবস ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

১৯৭১ সালের ঐতিহাসিক ১৬ ডিসেম্বর—দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের দিন। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়ের স্মরণে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৫।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে বলেশ্বর ঘাটে অবস্থিত শহীদ বেদীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা প্রেস ক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

এরপর জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের আকৃষ্ট করে।

অনুষ্ঠানের শেষ পর্বে জেলা প্রশাসনের উদ্যোগে ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা