November 12, 2026, 6:13 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ

পাটগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধিঃ

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ ” এই স্লোগানে
লালমনিরহাটের পাটগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তারের সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার হাবিবুর রহমান মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাসিম উল আক্রার, প্রেসক্লাব পাটগ্রামের সভাপতি ইফতেখার আহমেদ, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ, প্রেসক্লাব পাটগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি, প্রমুখ।

আলোচনা সভায় এসময় বক্তারা বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জন করে সঠিক নিয়মে বিদেশে কর্মে যোগদান ও রেমিট্যান্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধি করার পাশাপাশি দালাল সিন্ডিকেটের কবলে পড়ে যেন কেউ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা