November 12, 2026, 9:44 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পরিত্যক্ত লেগুনা (সিএনজি) গাড়ির প্রকৃত মালিকের সন্ধান করছে পুলিশ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

পরিত্যক্ত লেগুনা (সিএনজি) গাড়ির প্রকৃত মালিকের সন্ধান করছে পুলিশ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকায় একটি পরিত্যক্ত লেগুনা (সিএনজি) গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে যমুনা সেতু পশ্চিম থানার কোনাবাড়ী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রায় ১০০ গজ পশ্চিমে, উত্তরবঙ্গগামী মহাসড়কের ওপর একটি লেগুনা (সিএনজি) গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরবর্তীতে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করেও উক্ত গাড়ির কোনো চালক বা মালিকের সন্ধান পায়নি। এরপর রাত ২টা ৩০ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে রেজিস্ট্রেশনবিহীন লেগুনা (সিএনজি) গাড়িটি জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
জব্দকৃত গাড়িটির
ইঞ্জিন নম্বর: 275IDI04
চেসিস নম্বর: 445240G5R300585
পুলিশ জানায়, উক্ত লেগুনা (সিএনজি) গাড়ি সম্পর্কে কোনো তথ্য বা প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেলে অফিসার ইনচার্জ, যমুনা সেতু পশ্চিম থানার সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ নম্বর: ০১৩২০১২৯৮২৪
এ বিষয়ে জেলা পুলিশ, সিরাজগঞ্জ সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা