November 12, 2026, 11:32 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নীলফামারীর সাবেক এমপি তুহিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের তীব্র নিন্দা

সামিনুর ইসলাম জেলা প্রতিনিধি নীলফামারী

নীলফামারীর সাবেক এমপি তুহিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের তীব্র নিন্দা

সামিনুর ইসলাম
জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী–১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তারের পক্ষে একটি মতবিনিময় সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল যে মন্তব্য করেছেন, তা ব্যক্তি আক্রমণ ছাড়াও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

জামিয়ার রহমান বলেন, ডোমার-ডিমলা তথা নীলফামারীর গর্ব তুহিন ভাইকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। একজন জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হিসেবে এসব দেখে আমি মর্মাহত। এমন বক্তব্য কোনোভাবেই কাম্য নয়।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রভাষক জুয়েল অসত্য ও অবমাননাকর মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে জামিয়ার রহমান বলেন, “যারা দীর্ঘ ১৭ বছর বিএনপির ছায়াতলে রাজনীতি করেছেন, তাদের কাছে এমন আচরণ প্রত্যাশিত নয়। হঠাৎ করে ক্ষমতার কাছাকাছি ভাবার ভুলে কেউ যেন অশালীন বক্তব্য না দেন।

তিনি প্রভাষক জুয়েলকে রাজনীতিতে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “রাজনীতি প্রতিযোগিতার জায়গা, প্রতিহিংসার নয়। বক্তব্য অবশ্যই গণতান্ত্রিক ভাষায় হওয়া উচিত। অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে—এ বিশ্বাস আমাদের রয়েছে।”

এ সময় তিনি আরও জানান, নীলফামারী–১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা আপাতত হোল্ড থাকলেও শিগগিরই জেলা বিএনপির অভিভাবক হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নাম ঘোষণার ব্যাপারে দলের ভেতরে সুস্পষ্ট আস্থা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা