November 12, 2026, 11:21 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর।

নিহতরা হলেন- বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) ও বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিপুল রায় গত শুক্রবার ( ৭ আগস্ট) রাতে হিন্দু ধর্মীয় মনসার গানের অনুষ্ঠানে গিয়েছিলেন । সেখানে গিয়ে সে সাপ নিয়ে দর্শকদের খেলা দেখাচ্ছিলেন। এসময়ে সাপটি তার হাতে কাপড় দেয়। সে বাড়িতে আসার পরে ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। অপরদিকে বাহাগিলী ইউনিয়নের লুনা গতকাল রাতে খাওয়া শেষ করে মা বাবার সঙ্গে ঘুমিয়ে যায়। মধ্যরাতে তার ডান হাতে সাপ কাপড় দিলে সে তীব্র ব্যথা অনুভব করে। পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, বিষয়টি জেনেছি, এঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা