November 12, 2026, 5:11 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

​❝বাহান্ন সন ফুরফুরে মন আয়রে ছুটে আয়,
সম্ভাবনার জোছনা আনি আঁধার দুনিয়ায়।❞

​ নীলফামারী প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শিশু-কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
​ফুলকুঁড়ি আসর নীলফামারী জেলা শাখার পরিচালক শাকিল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। প্রধান আলোচক ছিলেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুর রহমান।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কিশোর থিয়েটার পরিচালক আব্দুল্লাহ আল মুনতাসির এবং কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী কিশলয় পরিচালক মাহবুব নাজিম।
​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর নীলফামারী জেলা শাখার উপদেষ্টা সদস্য মুর্শেদ আলম, প্রাক্তন পরিচালক মুস্তাফিজুর রহমান, হোসেন আলী, কাওসার আহমেদসহ অন্যান্য শুভানুধ্যায়ী ও দায়িত্বশীলরা।
​জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন শিশু-কিশোরের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
​উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ফুলকুঁড়ি আসর ‘একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা’—এই পাঁচটি মৌলিক আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশু-কিশোরদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা