নিখোঁজ বিজ্ঞপ্তি। সিমলা খন্দকার পাড়া, রায়গঞ্জ,সিরাজগঞ্জ।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
তানজিদ তালুকদার তিতাস নামের ১৭ বছর বয়সের একটি ছেলে হারিয়ে গিয়েছে। সে বগুড়া সদর থানাধীন আইআই টিবি পলিটেকনিকেল সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম বর্ষে পড়ালেখা করে এবং লতিফপুর দক্ষিণপাড়া ভাই বোন ছাত্রাবাস-২ থাকে। গত ১১ আগস্ট ২০১৫ইং বেলা ১১ টার সময় ছেলেটি লতিফপুর দক্ষিণপাড়া ভাই বোন ছাত্রাবাস-২ হতে কলোনী তার বন্ধুর সাথে দেখা করতে যায়। দেখা করে আর ছাত্রাবাসে ফিরে আসেনি। বর্তমানে ছেলেটি নিখোঁজ অবস্থায় আছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা শিমলা খন্দকার পাড়া গ্রামে। ছেলেটির গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় তার পরনে কালো রঙের জিন্সের ফুলপ্যান্ট ও গায়ে নীল রঙের গেঞ্জি ছিল।
ছেলেটির নিখোঁজের বিষয়ে ছেলের বাবা মোঃ ইমতিয়াজ আহমেদ জিয়া বগুড়া সদর থানায় একটি জিডি করেন।
যার জিডি নং-১২১১, তারিখ- ১৪/০৯/২৫ ২২/০৮/২৫ ইং।
যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ ঠিকানা
ইমতিয়াজ আহমেদ জিয়া (বাবা)
মোবাইল: ০১৭২৫-১০৮০৩৫
সুলতান মাহমুদ চৌধুরী (মামা) যুব বিষয়ক সম্পাদক
সলঙ্গা থানা বিএনপি, সিরাজগঞ্জ।
মোবাইল: ০১৭৩৩-৭১৪০৫১
আজকে আমাকে জানায় কে এম সানি (চাচাতো ভাই) জানিয়েছেন যে—নিখোঁজ হওয়ার পর কিছুদিন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তিতাসের ব্যবহৃত মোবাইল ফোনের ট্র্যাকিং-এ রংপুর এলাকার অবস্থান পাওয়া যায়। ওই সময় রংপুরের একটি দোকানের সিসিটিভি ফুটেজে তিতাসকে দেখা যায় তার নিজের মোবাইল ফোন বিক্রি করতে । ফুটেজে দেখা যায় ব্যক্তি হাতে সম্ভবত আঘাতপ্রাপ্ত এবং সেই অংশ কাপড়ে বাঁধা ছিল। এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি।