November 11, 2026, 5:25 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড ১০ দশমিক ৫ ডিগ্রী

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড ১০দশমিক ৫ডিগ্রী

মোঃনয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

হিমালয়ের নিকটবর্তী দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে অনেক আগেই নেমে আসে শীত। সেই চিরচেনা দৃশ্যই দেখা দিল আবারও। 

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। মৌসুমের এই তাপমাত্রা শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিচ্ছে বলে ধারণা স্থানীয়দের।
সকালে হালকা কুয়াশায় ঢেকে যায় অধিকাংশ এলাকা। তবে সেই কুয়াশা কাটিয়ে সকালেই সূর্যের দেখা মিলেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, ফলে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৭ থেকে ২৮ ডিগ্রির ঘরে।
শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দিনমজুর, বয়স্ক মানুষ এবং শিশুরা। সকাল ও রাতে নিত্য দিনের কাজ করতে গিয়ে তাদের শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। জেলা সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আবহাওয়া অফিস বলছে, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে আরও কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে। রাত ও ভোরবেলায় কুয়াশার ঘনত্ব বাড়বে এবং শীতের অনুভূতিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় দৈনিক মানব বার্তা কে বলেন, শনিবার ভোর সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। যা কয়েক ঘণ্টার ব্যবধানে কমে গিয়ে নেমে যায় ১০ দশমিক ৫ ডিগ্রিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা