November 12, 2026, 11:33 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

তিতাসকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে পরিবার-

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

তিতাসকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে পরিবার-

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সলঙ্গা থানার সিমলা খন্দকারপাড়া এলাকার ইমতিয়াজ আহমেদ জিয়ার পুত্র তানজিদ তালুকদার তিতাসকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে তার পরিবার। দীর্ঘ পাঁচ মাস নিখোঁজ থাকার পর অবশেষে তার সন্ধান পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, তিতাস বগুড়া আইআইটিবি (IITB) পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ইন্জিনিয়ারিং এর ১ম বর্ষের ছাত্র ছিলেন। গত ১১ আগস্ট ২০২৫ তারিখে তিতাস বগুড়ার একটি মেস থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে থাকে।

প্রায় পাঁচ মাস পর নলকা মূল সড়কের উত্তর পাশে নলকায় কাজ করতে যাওয়া দুইজন পরিচিত ব্যক্তি তিতাসকে দেখতে পান। তারা তাকে চিনতে পেরে দ্রুত বিষয়টি তার পরিবারকে জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিতাসকে বাড়িতে নিয়ে আসেন।

পরিবারের ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তি বা চক্র তাকে নলকা মূল সড়কের উত্তর পাশে ফেলে রেখে চলে গেছে। তিতাস বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রয়েছে। তাকে ফিরে পেয়ে পরিবার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং এই দীর্ঘ অনিশ্চয়তার অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা