টুঙ্গিপাড়া থানার ওসি বদলি : এলাকাবাসীর মাঝে হতাশা বাড়ছে।
টুঙ্গিপাড়া প্রতিনিধি : জসিম মুন্সী (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিপিএম, পিপিএম বিদায় নিয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে খুলনা রেঞ্জ অফিসে যোগদান করেন। বদলি সূত্রে জানা যায়, তিনি নতুন করে খুলনা জেলার কয়রা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বদলির খবরে আশাহত এলাকার জনসাধারণ। তার বদলি ঘিরে এলাকাজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। স্থানীয় অনেকেই দাবি করছেন, ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর কঠোর অবস্থানের কারণে এতদিন দালাল ও অপরাধচক্র চাপে ছিল, অনেক চিহ্নিত ছিনতাইকারী, ডাকাত, শীর্ষ সন্ত্রসীরা আত্মগোপনে চলে গিয়েছিল। তার বদলির খবরে তারা আবার সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর যোগদান করার পর থেকেই উপজেলা এলাকার সর্বসাধারণের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণে মুগ্ধ ছিলো সবাই। শীর্ষ সন্ত্রাসী হত্যা মামলার আসামিসহ অনেক কে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন তিনি। যে কারণে বিভিন্ন অপকর্মে জড়িত লোকজন অনেকটাই আত্মগোপনে চলে যায়। ব্যবসায়ী সহ জনসাধারণের স্বস্তি ফিরে আসে। স্থানীয় পর্যায়ে ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাংস তৎপরতা বন্ধ হয়। মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে বিষয়ে তৎপর ছিলেন তিনি।
অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করি। আইনি সীমাবদ্ধতার কারণে হয়ত সবার অনুরোধ রাখা সম্ভব হয় না সব সময়। আমার দায়িত্বকালীন সময়ে সবার সাথে মিলেমিশে কাজ করার করেছি। আমাকে দলমত নিবিশে সব রাজনৈতিক দল ও স্থানীয় জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করেছে।