November 12, 2026, 4:07 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জরাজীর্ণ ঘরে অনাহারে দিন কাটছে রায়গঞ্জের অন্ধ ও শ্রবণপ্রতিবন্ধী হাজেরা খাতুনের

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জরাজীর্ণ ঘরে অনাহারে দিন কাটছে রায়গঞ্জের অন্ধ ও শ্রবণপ্রতিবন্ধী হাজেরা খাতুনের

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের এক কোণে নীরবে মানবেতর জীবনযাপন করছেন ৫৫ বছর বয়সী হাজেরা খাতুন। দৃষ্টিহীন ও শ্রবণপ্রতিবন্ধী এই অসহায় নারী যেন সমাজ ও রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধার বাইরে পড়ে থাকা এক জীবন্ত কঙ্কাল।

জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের সরাইদহ চরপাড়া গ্রামের মৃত হযরত আলীর কন্যা হাজেরা খাতুন। বিয়ের অল্পদিন পরই স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর আর কোনো সংসার গড়ে ওঠেনি, ঘর আলো করে আসেনি কোনো সন্তান। জীবনের পরতে পরতে একাকীত্ব আর চরম অসহায়ত্ব নিয়ে ধুঁকছেন তিনি।

বর্তমানে অর্ধাংশ টিনবিহীন একটি জরাজীর্ণ দোচালা ঘরে কোনোমতে মাথা গুঁজে আছেন হাজেরা। ঘরের চারপাশের টিন ও কাঠ পচে নষ্ট হয়ে গেছে। জানালাবিহীন এই ভাঙাচোরা ঘরে দরজা বলতে আছে শুধু এক টুকরো কাপড় আর হেলে পড়া বাঁশ। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর হাঁটুসমান পানি জমে যায়, আর কনকনে শীতে চারদিকের ফাঁক দিয়ে ঢুকে পড়ে হাড়কাঁপানো হিমেল হাওয়া।

ঘরের ভেতরে একটি ভাঙা চৌকি ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। ছেঁড়া একটি কাঁথা বিছিয়ে এবং আরেকটি জরাজীর্ণ কাপড় গায়ে জড়িয়ে তার রাত কাটে। একসময় চোখে দেখতে পেলেও বার্ধক্যের কারণে দুই চোখের দৃষ্টি ও শ্রবণশক্তি হারিয়ে এখন তিনি সম্পূর্ণ পরনির্ভরশীল। গ্রামের কেউ দয়া করে খাবার দিলে তার মুখে আহার জোটে, নতুবা দিনের পর দিন অনাহারে কাটাতে হয় তাকে।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এত চরম মানবেতর অবস্থায় থাকলেও আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তার আওতায় আসেননি তিনি। মেলেনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সুবিধা। এমনকি এই তীব্র শীতেও সরকারি বা বেসরকারি কোনো কম্বল তার ভাগ্যে জোটেনি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াশ হোসেন বলেন, “বিষয়টি আমাদের আগে জানা ছিল না। আমরা দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে হাজেরা খাতুনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার উদ্যোগ নেব।”

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। সামান্য খাদ্য, চিকিৎসা ও একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা গেলে জীবনের শেষ সময়টুকু অন্তত মানবিক মর্যাদায় কাটাতে পারবেন এই দৃষ্টিহীন নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা