November 12, 2026, 5:53 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দরের কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌস হ্যাপি ময়মনসিংহ সদর ইউএনও হিসেবে যোগদান

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার, দিনাজপুর

চিরিরবন্দরের কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌস হ্যাপি ময়মনসিংহ সদর ইউএনও হিসেবে যোগদান

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নওখৈড় গ্রামে জন্ম নেওয়া কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌস হ্যাপি ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা হিসেবে সম্প্রতি তিনি ময়মনসিংহ সদর উপজেলায় যোগদান করেন।

তার এই গুরুত্বপূর্ণ পদে যোগদানের খবরে চিরিরবন্দর উপজেলা জুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইউসুফপুর ইউনিয়নের এলাকাবাসী, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, জান্নাতুল ফেরদৌস হ্যাপির এই সাফল্য এলাকার শিক্ষার্থী ও তরুণ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তার অধ্যবসায় ও মেধার ফলেই আজ তিনি দেশের প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন বলে তারা মনে করেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তিনি ময়মনসিংহ সদর উপজেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং জনগণের সেবায় নিজেকে নিবেদিত রাখবেন। পাশাপাশি তার কর্মজীবনের ধারাবাহিক সাফল্য ও দেশসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা