August 20, 2026, 7:48 am
শিরোনাম :
নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোরহানউদ্দিনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন স্বেচ্ছাসেবক দল জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড ও অর্থদণ্ড

আরিফুল ইসলাম চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি দিনাজপুর

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড ও অর্থদণ্ড

মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার পর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এসআই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা জনাব খাইরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— ফতেজংপুর হিন্দুপাড়ার দিলীপ রায়ের ছেলে রিপন রায় চঞ্চল (২৮) এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কড়ুয়াহাট এলাকার শাহিনুর ইসলামের ছেলে সজীব হোসেন (২৯)।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা