November 12, 2026, 5:51 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে নিরিহ কৃষককে র‍্যাব-৫ কর্তৃক আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে । রোববার দুপুরে স্থানীয় একটি প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ সময় গ্রেফতার এবরান আলীর ছেলে আলী হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমার আব্বা এবরান আলী একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জণকারী। মাদক ক্রয় বিক্রয়ের সাথে তার কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল রানা র‍্যাবকে ব্যবহার করে ৩ কোটি হেরোইন দিয়ে তাকে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। যা অবাস্তব ও অসম্ভব বিষয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ সময় তিনি আরো বলেন, আমি একজন সাংবাদিক হওয়ায় এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল মেম্বার আমাকে একাধিকবার মারধর করে হত্যার হুমকি দেয়। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আইনশৃংখলা বাহিনী এমন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার না করেও তাদের সহযোগীতায় এলাকার অসহায় নীরিহ খেটে খাওয়া মানুষদের নানাভাবে হয়রানী করে মিথ্যা মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। আর তাই র‍্যাবের হাতে মিথ্যা মামলায় আটক এবরান আলীর মুক্তি ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের গ্রেফতারের জোড় দাবী জানান ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা