গ্রাম পুলিশ দফাদার আব্দুল কাদেরের অবসর শালবাহান ইউনিয়নে বিদায় সংবর্ধনা
মোঃনয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার আব্দুল কাদের দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, গ্রাম পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আব্দুল কাদেরের দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
বিদায় সংবর্ধনা শেষে ইউনিয়ন পরিষদ পরিবার তাকে ফুল দিয়ে সম্মান জানিয়ে নিজ বাড়ি পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেয়। আবেগঘন পরিবেশে সহকর্মীরা জানান, তার অভাব প্রশাসনিক কাজে অনুভূত হবে।
আব্দুল কাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মানুষের সেবা করতে পেরে আমি গর্বিত। সবাই আমার জন্য দোয়া করবেন।”