August 20, 2026, 4:48 am
শিরোনাম :
নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোরহানউদ্দিনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন স্বেচ্ছাসেবক দল জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

গোপালগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি সূত্র জানায়, বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিজিবির একটি টিম গোপালগঞ্জে এসে পৌঁছায়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা জজের বাসভবন এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে রাতের বেলায় ককটেল নিক্ষেপের ঘটনার পর শহরে নিরাপত্তা পরিস্থিতি জোরদারের অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জসহ চার জেলায় পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্নধর্মী নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালে গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা এবং গত বছরের জুলাই মাসে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনাগুলোকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

বিজিবির টুআইসি মেজর নূর উদ্দিন আহমাদ জানান, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গীপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে ঢাকা–খুলনা মহাসড়কসহ সব উপজেলা এবং গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা