November 12, 2026, 11:24 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

, গণিত সম্রাট- যাদব চন্দ্র চক্রবর্তী আজ তাঁর ১০০তম মৃত্যুবাষিকী আজ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

একজন সিরাজগঞ্জ রত্ন
উপমহাদেশের বিশিষ্ট গণিতবিদ,
পাটিগণিতের প্রণেতা, গণিত সম্রাট-
যাদব চন্দ্র চক্রবর্তী
আজ তাঁর ১০০তম মৃত্যুবাষিকী
______ বিনম্র শ্রদ্ধা।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

জন্মঃ ১৮৫৫ ইং
(সিরাজগঞ্জ)
মৃত্যুঃ ২৬ নভেম্বর, ১৯২০ ইং
(কোলকাতা)

যাদব চন্দ্র চক্রবর্তী ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট গণিতবিদ। ব্রিটিশ সরকার তাঁকে “গণিত সম্রাট” উপাধি দিয়েছিল।

গণিত দেখলে অনেকে ভয় পায়। আতঙ্কে পানসে হয়ে যায় মুখ! তাদের কাছে গণিত মানেই জটিল বিষয়। অনেক ছেলেমেয়ে তো গণিতের ক্লাসে মাথা নিচু করে বসে থাকে। সবাই যে এমন তা বলছি না। অনেকে আবার গণিতে ভীষণ পটু। এমনই একজন হলেন যাদবচন্দ্র চক্রবর্তী। বলতে পারো, গণিত ছিল তার খেলার বিষয়! সারাদিন বসে বসে গণিতের সব জটিল হিসাবের সমাধান করতেন। আর এভাবেই তিনি একদিন হয়ে উঠলেন, গণিতের জাদুকর!

শুধু গণিতে নয়, অসাধারণ জনসেবক ছিলেন তিনি। তৎকালীন সিরাজগঞ্জ শহর উন্নয়নে তিনি দৃষ্টান্ত রেখে গেছেন। এই সিরাজগঞ্জেরই কামারখন্দ থানার তেতুলিয়া গ্রামে ১৮৫৫ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন।
তার পিতা কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী ও মাতা দুর্গা সুন্দরী। তার বাবা পেশায় ছিলেন একজন পুরোহিত। তার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না এবং চক্রবর্তী বাল্যকালে বাবাকে হারান।
পিতৃহারা যাদবের শৈশব কাটে নিজ এলাকাতেই। প্রাথমিক স্কুলে পড়ার সময় থেকেই তিনি গণিতে দক্ষতার প্রমাণ দেন। ১৮৭৬ খ্রিস্টাব্দে ১৫ টাকা বৃত্তি নিয়ে তিনি মাধ্যমিক পাস করেন। উচ্চশিক্ষা লাভের আশায় চলে যান কলকাতা।
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি গণিতে এম.এ পাশ করেন।

যদিও গণিতের এই জাদুকরের জীবনের সবটুকু জানা যায়নি। সারাজীবন গণিতের সাধনা করে গেছেন, আত্মপ্রচার চাননি। লেখেননি আত্মজীবনী। তবে চরিতাভিধান থেকে জানা যায়, প্রেসিডেন্সি কলেজের বেতন পরিশোধ করা কষ্টসাধ্য হওয়ায় ক্যাথিড্রাল মিশন কলেজে তিনি পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্র পড়েছেন। লেখাপড়ার খরচ চালাতেন ছাত্র পড়িয়ে। এতে যেমন কষ্ট ছিল তেমনি ছিল আনন্দ। প্রখর মেধাবী যাদব চন্দ্র ১৮৮২ খ্রিস্টাব্দে গণিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। এ সময় তিনি বালির মধ্যে উট পাখি যেমন মুখ গুঁজে থাকে তেমনি গণিতে ডুবে থাকতেন।

কলকাতা সিটি কলেজে তার পেশাজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ে পাটিগণিতের অধ্যাপক হিসেবে যোগ দেন। এখানে অধ্যাপনা কালে ১৮৯০ সালে ইংরেজিতে পাটিগণিতের একটি বইটি প্রকাশ করেন, বইটি প্রকাশিত হলে দেশের শিক্ষাজগতে বিপ্লব ঘটে যায়।
যা অল্প সময়ের মাঝেই বাংলা, উর্দু, হিন্দি, অসমীয়া, মায়াবী, নেপালী প্রভৃতি ভাষায় অনূদিত হয়।
তার লেখা বীজগণিত গ্রন্থ প্রকাশিত হয় ১৯১২ খখ্রিস্টাব্দে।
এ ছাড়াও তিনি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য কয়েকটি বই প্রকাশ করেন।

যাদবচন্দ্র চক্রবর্তীর জীবন পঞ্চাঙ্ক নাটকের মতো পর্বে পর্বে বাঁক নেয়া। বিস্ময়কর উত্তরণ।
১৮৮৭ খ্রিস্টাব্দে শিক্ষকতা থেকে অবসর নেন। এরপর জন্মভূমির টানে ১৯১৬ খ্রিস্টাব্দে চলে আসেন সিরাজগঞ্জ। শহরের ধানবান্ধী এলাকায় বাড়ি নির্মাণ করেন। কর্মধারাকে এবার তিনি নতুন খাতে প্রবাহিত করতে সচেষ্ট হন। সিরাজগঞ্জ মিউনিসিপালিটির চেয়ারম্যান নির্বাচিত হন। সরাসরি জড়িয়ে পড়েন জনকল্যাণকর কাজের সঙ্গে।

মৃত্যুঃ
পাটিগণিতের প্রণেতা যাদবচন্দ্র চক্রবর্তী ১৯২০ সালের ২৬ নভেম্বর কলকাতার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা