November 11, 2026, 6:22 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

কালীপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে কালাইয়ের পূজামণ্ডপে আবু ইউসুফ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

মোঃ সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

কালীপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে কালাইয়ের পূজামণ্ডপে আবু ইউসুফ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

মোঃ সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে শারদীয় কালীপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মেয়র পদপ্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি পূজারী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় কালাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আওড়া ও কাথাইল কালীমন্দিরে গিয়ে পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি। পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎসবের আনন্দে অংশ নেন।

এ সময় আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও সমান অধিকার রয়েছে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মীয় উৎসব আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের বন্ধন দৃঢ় করে। সমাজে কোনো ধরনের বিভেদ নয়, বরং সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। প্রতিটি ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেটিই প্রত্যাশা।

উল্লেখ্য, আবু ইউসুফ মোহাম্মদ মাহবুবুর রহমান কালাই পৌর এলাকার একজন ব্যবসায়ী ও সমাজসেবক।

এদিকে কালীমন্দিরে তাঁর আগমন, শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদানকে কেন্দ্র করে উপস্থিত ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা