আইন সহায়ক পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট: বাংলাদেশ আইন সহায়ক পরিষদের ৭৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটিতে লালমনিরহাট জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম শাহীন কেন্দ্রীয় সদস্য মনোনীত হয়েছেন। সংগঠনটির আহ্বায়ক সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী ও সদস্য সচিব নূরনবী বুলবুল এই কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ার পর অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে তার এই অর্জনে লালমনিরহাট আইনজীবী সমিতি ও স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।