সিরাজগঞ্জ সরকারি কলেজে শুরু হচ্ছে পিঠা উৎসব-২০২৬
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঐতিহ্যবাহী শীতকালীন আনন্দঘন আয়োজন “পিঠা উৎসব-২০২৬” শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। কলেজ ক্যাম্পাসে উৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গনে চলছে ব্যস্ত সময়—দিনের পাশাপাশি রাতেও স্টল সাজানো ও আয়োজনের কাজ চলমান রয়েছে।
পিঠা উৎসবকে আরও আকর্ষণীয় করতে কলেজের বিভিন্ন বিভাগ নিজ নিজ স্টল নিয়ে অংশগ্রহণ করছে। এ আয়োজন সম্পর্কে প্রস্তুতিমূলক দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করা হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মহীদুল হাসান স্যারের কাছ থেকে।
বিভাগভিত্তিক স্টল ও আমন্ত্রণ
এবারের পিঠা উৎসবে বিশেষভাবে নজর কেড়েছে—
গণিত বিভাগের “পৌষালী পিঠাঘর” (স্টল নং-০৬)
পদার্থবিজ্ঞান বিভাগের “কোয়ান্টাম পিঠাঘর”
রসায়ন বিভাগের “চন্দ্রপুলি”
দর্শন বিভাগের “নকশি পিঠার দেশ”
সব বিভাগের পক্ষ থেকেই শিক্ষার্থী ও অতিথিদের জন্য রয়েছে সাদর আমন্ত্রণ।
কলেজ প্রশাসন ও আয়োজকরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে উৎসবটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এটি শিক্ষার্থীদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেবে।
স্থান: সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ
তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৬ (উৎসব শুরু)