রায়গঞ্জ পৌরসভায়
ধানগড়া গোলচত্ত্বরে সিসিটিভি ক্যামেরা স্থাপন: নিরাপত্তা জোরদারে পৌরসভার উদ্যোগ
মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:
রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্ত্বরকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর করতে পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
পৌরসভা সূত্র জানায়, পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ইতোমধ্যে সার্বক্ষণিক নজরদারির আওতায় রয়েছে। সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সন্দেহজনক পরিস্থিতি দেখা গেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
বিনীত
প্রশাসক
রায়গঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ।
–