August 14, 2026, 10:49 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

লালমনিরহাটের জননেতা মজিবর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ: বিনম্র শ্রদ্ধায় স্মরণ

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের জননেতা মজিবর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আজ: বিনম্র শ্রদ্ধায় স্মরণ

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের মাটি ও মানুষের নেতা, আদর্শিক রাজনীতির রূপকার ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমানের ১০ম প্রয়াণ দিবস আজ। ২০১৬ সালের ৩০ জানুয়ারি এই বরেণ্য রাজনীতিবিদ ইন্তেকাল করেন। ৪২ বছরের দীর্ঘ জনপ্রতিনিধিত্বের জীবনে তিনি ছিলেন তৃণমূল মানুষের আপনজন ও উন্নয়নের বাতিঘর।

মরহুম মজিবর রহমান ১৯৪১ সালের ১৩ অক্টোবর আদিতমারীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও এলাকাবাসীর অনুরোধে ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ঘটে।

১৯৭৯ সালে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা সাতবার অপরাজিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে লালমনিরহাটের উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা রাখেন। তিনি একাধারে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং জাতীয় সংসদের সদস্য হিসেবে জনসেবা করেছেন।

তাঁর বর্ণাঢ্য জীবনে তিনি একজন সৎ, পরিচ্ছন্ন এবং অসাম্প্রদায়িক রাজনীতিবিদ হিসেবে দল-মত নির্বিশেষে সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ লালমনিরহাটের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা