উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
তারিখ: ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.
সময়: সকাল ১১:০০ ঘটিকা (সভা শুরু ১১:৪৫)
স্থান: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির জানুয়ারি-২০২৬ মাসের মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবদুল খালেক পাটোয়ারী। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মাসুদ রানাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ—পুলিশ, সেনাবাহিনী, আনসার ও ফায়ার সার্ভিস।
উপস্থিত সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ছিলেন সাদমান সাকিব। ফায়ার সার্ভিস থেকে উপস্থিত ছিলেন রাফিকুল এবং আনসার প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন সেলিনা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ—শিক্ষা অফিসার, পরিসংখ্যান অফিসার, তথ্যপ্রযুক্তি অফিসার, নির্বাচন অফিসার, বিআরডি কর্মচারী/কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের প্রতিনিধিদের মধ্যেও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জামায়াতের কর্মী ও বিএনপির সদস্যগণ, এবং জামায়াতের প্রার্থী হিসেবে মাওলানা আব্দুর রউফ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোশারফ আকন্দ, জামায়াতে পৌরসভা আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি ও ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লা ইবনে সাঈদ সজল, মানব অধিকার কল্যাণ ট্রাস্ট (রায়গঞ্জ উপজেলা) সভাপতি তমাল সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শেখ রিয়াদ, ইসরাত জাহান ইশা, হৃদয় আহমেদ শান্ত, কেএম শুভ,রাফিউল ইসলাম হিমেল,মোঃ সিমান্ত তালুকদারসহ অনেকে।
সভায় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।