November 11, 2026, 10:41 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জেলা ইমাম সম্মেলন

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

নীলফামারীতে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জেলা ইমাম সম্মেলন’

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী

নীলফামারীতে গণভোটের প্রচার ও জনসচেতনতায় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত আজ ২৮ জানুয়ারি, ২০২৬
নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ সকাল ১১টায় আসন্ন গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক বিশেষ ‘জেলা ইমাম সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারীর যৌথ আয়োজনে এই সম্মেলনটি সম্পন্ন হয়।

সম্মেলনের আনুষ্ঠানিকতা ও সভাপতিত্ব
অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। তিনি তার বক্তব্যে ইমামদের সামাজিক গুরুত্ব/ গণভোটে সাধারণ মুসল্লিদের সচেতনতা বৃদ্ধি ও গুরুত্ব তুলে ধরেন এবং ভোটারদের সচেতন করার ক্ষেত্রে তাদের ভূমিকার ওপর আলোকপাত করেন।

সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ধর্মীয় নেতৃবৃন্দ

প্রধান অতিথি মোহাম্মদ নায়েরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী।
বিশেষ অতিথি শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), পুলিশ সুপার, নীলফামারী।
মোস্তফা মনসুর আলম খান, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় কার্যালয়।
লুৎফুল করিম সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা, নীলফামারী।
মাওলানা মো. আবুল কালাম কাসেমী।
অধ্যক্ষ মাওলানা মো. মুসা, নীলফামারী আলিয়া মাদ্রাসা।
মাওলানা খন্দকার আশরাফুল হক নুরী, খতিব, নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদ।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ভোটারদের সব ধরনের ভয়-ভীতি পরিহার করে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান। গণভোটের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। তারা বলেন, ইমামগণ সমাজের আলোকবর্তিকা। মসজিদের খুতবা এবং বিভিন্ন ধর্মীয় আলোচনায় ভোটারদের অধিকার ও দায়িত্ব ও সম্পর্কে সচেতন করলে সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণে আরও আগ্রহী হবে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম তার বক্তব্যে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন এবং সচেতনতামূলক কর্মকাণ্ডে ইমামদের সক্রিয় অংশগ্রহণের অনুরোধ জানান।

প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়েবজ্জামান বক্তব্যে বলেন
দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গণভোটের গুরুত্ব অপরিসীম। আপনারা সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। প্রতিটি মসজিদে জুমার খুতবাসহ বিভিন্ন ধর্মীয় সমাবেশে আপনারা যদি মানুষকে গণভোটের গুরুত্ব বোঝান এবং সচেতন করেন, তবে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”

সম্মেলনে উপস্থিত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমামগণ স্বতঃস্ফূর্তভাবে গণভোটের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা