November 12, 2026, 5:27 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

মধ্যনগরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বয় সভা

রফিকুল ইসলাম টিটু, জেলা প্রতিনিধি (সুনামগঞ্জ)

মধ্যনগরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বয় সভা

মোঃ রফিকুল ইসলাম টিটু,, ধর্ম পাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি,

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন সংবেদনশীল রোগের ঝুঁকি কমাতে এ প্রকল্পের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর দূরের বিষয় নয়, এটি মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত উদ্যোগ জরুরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবীর সরকার ও মধ্যনগর উপজেলা মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. আফজালুল আলম এবং ব্র্যাকের সিসিএইচ-বিএইচপি অফিসার দিপ্র রায়। তারা জলবায়ু সংবেদনশীল রোগ দ্রুত শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং মাঠপর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ব্র্যাক মধ্যনগরের পিও মোঃ মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার অনিতা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা